শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

অর্থনীতি
প্রশ্ন: বিনিয়োগ
বলতে কী বোঝো?
উত্তর: সাধারণ কথায়
জমিজমা, ঘরবাড়ি, ব্যবসা-
বাণিজ্যে অর্থ ব্যয়
করাকে বিনিয়োগ বলে।
কিন্তু
অর্থনীতিতে এ ধরনের
ব্যয়কে বিনিয়োগ
নামে অভিহিত করা হয়
না। কারণ, এ বিনিয়োগ
প্রকৃত
উৎপাদন
বৃদ্ধিতে সহায়তা করে না।
এতে একজনের সম্পদ অন্য
জনের কাছে স্থানান্তর হয়
মাত্র।
অর্থনীতিতে বিনিয়োগ
বলতে বোঝায় নতুন মূলধন
দ্রব্যের
উৎপাদনে অর্থ লগ্নি করা।
অর্থাৎ সমাজে নতুন মূলধন
দ্রব্য
সৃষ্টিকেই বিনিয়োগ
বলা হয়। লগ্নি করা অর্থের
দ্বারা দেশে নতুন
কলকারখানা,
যন্ত্রপাতি প্রভৃতির উদ্ভব
হলে, অর্থাৎ বর্তমানে আয় ও
কর্মসংস্থান বাড়লে তবেই
তাকে বিনিয়োগ
বলা যায়। জে. এম. কিনসের
মতে,
‘পূর্বের মূলধন দ্রব্যের
সঙ্গে নতুন মূলধন দ্রব্যের
সংযোজনই
হলো বিনিয়োগ।’ ডর্ন বুশ ও
ফিসার বলেন, ‘বস্তুগত
মূলধনের
সঙ্গে নতুন সংযোজনকেই
বিনিয়োগ বলা হয়।’

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন