শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

মানুষের শরীরে ২০৬ টা হাড় আছে কম বা বেশি ও তো হতে পারে! চল আজ গুনে দেখি!!

মানুষের শরীরে ২০৬ টা হাড় আছে। এটা কি ঠিক??
কম বা বেশি ও তো হতে পারে!
চল আজ গুনে দেখি!!
_________________________________
‪#‎প্রথমেই‬ পা-
* ফিমার = ১ টি
* প্যাটেলা= ১ টি
* টিবিয়া = ১ টি
* ফিবুলা = ১ টি
* টারসাল= ৭ টি
*মেটাটারসাল= ৫ টি
* ফ্যালানজেস= ১৪ টি
------------------------------
মোট= ৩০ টি, দুই পা এ হবে তাহলে=
৬০ টি হাড়!
________________________
‪#‎এবার‬ আসা যাক হাত এ-
*হিউমেরাস= ১টি
*রেডিয়াস= ১টি
*আলনা = ১টি
* কারপাল= ৮টি
*মেটাকারপাল= ৫ টি
*ফ্যালানজেস= ১৪ টি
-----------------------------
মোট= ৩০টি, দুই হাতে হবে
তাহলে= ৬০ টি
_________________________
‪#‎বুক‬-
*রিব = ২৪ টি(দুই পাশে ১২ টি করে)
* স্টারনাম = ১ টি(মাঝখানে)
* ক্ল্যাভিকল = ২টি(দুইপাশে)
* স্কাপুলা = ২টি(দুই পাশে পেছন
দিকে)
----------------------------
মোট= ২৯ টি
________________________
‪#‎মেরুদন্ড‬-(মেরুদন্ডের প্রত্যেক
হাড়কে কশেরুকা বলা হয়)
* সারভাইকাল(ঘাড়) = ৭ টি
* থোরাসিক(বুক বরাবর পিঠে)= ১২
টি
* লাম্বার(পেট ও কোমড় বরাবর
পিঠে)= ৫ টি
* স্যাক্রাম(লাম্বারের নিচে)=
১টি(৫টি কে ১
টি ধরা হয়)
* কক্সিক্স(স্যাক্রামের নিচে)=
১টি(৪ টি কে ১
টি ধরা হয়)
--------------------------
মোট= ২৬ টি
_________________
‪#‎হিপবোন‬= ২ টি
___________________
‪#‎সবশেষে‬ মাথায় আসা যাক-
* খুলি (পরবর্তীতে আরও বিস্তারিত
বলা হবে) =২২ টি
* কানের ভেতরে ৩ টি করে
দুইপাশে মোট = ৬ টি
* হাইওয়েড(গলার উপরের দিকে
থাকে) = ১টি
---------------------------
মোট= ২৯ টি
______________________
এবার গোনা যাক= ৬০+৬০+২৯+২৬+২+২৯ = ২০৬ টি হাড়!
হিসাব কি ঠিক আছে? ????

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন