শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৫

ধাতুর সক্রিয়তা সিরিজ মনে রাখার খুব সহজ
একটা ছন্দ,
এটা দিয়ে সাধারন কিন্তু দৈনন্দিন প্রায়
প্রয়োজনীয় সব
ধাতুর সক্রিয়তার ক্রম মনে রাখা যাবে................

★★★ কে না কে মেঘ এল যেন ফিরে পাবে হায়,
কবি হাজী আজি পিটাবে আমায়......
কে-- K (পটাশিয়াম)
না-- Na (সোডিয়াম)
কে--Ca (ক্যালসিয়াম)
মেঘ-- Mg (ম্যাগনেশিয়াম)
এল-- Al (অ্যলুমিনিয়াম)
যেন--Zn (জিংক)
ফিরে-- Fe(আয়রন)
পাবে -- Pb (লেড)
হায়-- H (হাইড্রোজেন)
কবি-- Cu (কপার)
হাজী- Hg (মার্কারি/পারদ)
আজি-- Ag (সিলভার)
পিটাবে-- Pt (প্লাটিনাম)
আমায়--Au (গোল্ড)

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন